আরিফুর রহমান,মাদারীপুর: কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব। গতকাল শনিবার দুপুরে মাদারীপুর শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোন বাড়ি নেই, এই সততা আমাকে আকৃষ্ট করেছে। আমি সেই পথে হাটতে চাইবো, আমি আজ আপনাদের কাছে বলতে চাই ৪০ বছর রাজনীতি থেকে আমি এক টাকাও সুবিধা ভোগ করিনি। আগামী ৪০ বছরেও আমি রাজনীতি থেকে কোন সুবিধা নেবোনা। আমি মাদারীপুরের জন্য কাজ করে যাবো। আমি আমার শ্রম আমার অভিজ্ঞতা দিয়ে আমি জাতীয়তাবাদীদল ও মাদারীপুরের জন্য কাজ করে যাবো। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হাওলাদার,জেলা বিএনপি’র সদস্য আতাবার হাওলাদার,মজিবর হাওলাদার, হায়দার হাওলাদার,জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার,ভিপি সরোয়ার,জেলা মৎস্যজীবীদলের সভাপতি সায়েম বেপারী,রাজৈর উপজেলা পৌর বিএনপির আহবায়ক শেখ জাকিরসহ অনেকে।
Related News
অগ্রণী ব্যাংকের ১০০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন মাদারীপুরে ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
- Nabochatona Desk
- September 24, 2025
- 0
আরিফুর রহমান,মাদারীপুর অগ্রণী ব্যাংক পিএলসি ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও মাদারীপুর অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে টাউন হল মিটিং (মিট দ্যা […]
কমিটি নিয়ে বিরোধে মাদারীপুর বড় মসজিদের খতিবকে মারধর
- admin-nabochatona
- May 3, 2025
- 0
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর বড় মসজিদে নবগঠিত কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। সেসময় মসজিদের খতিব যুবায়ের হাসান কাসেমীকে মারধর করা হয়। যুবদল, ছাত্রদল ও […]
টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় মৎস্য শিকার মাদারীপুর শহর কার্যত প্রায় অচল
- Nabochatona Desk
- July 14, 2025
- 0
আরিফুর রহমান, মাদারীপুর টানা কয়েকদিনের ভারী বর্ষণে মাদারীপুর পৌর শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, শহরের রাস্তায় মানুষকে মাছ […]
