ePaper

গাজীপুর মহানগরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন

ইউসুফ আহমেদ তুষার,কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিমপুর থানা বিএনপি আয়োজিত নির্বাচনি বৈঠকে জাপার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

জানা গেছে, সকালে শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপি প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে নির্বাচনি সভার আয়োজন করা হয়। ওই সভায় গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মো. ফারুক খান ও কাশিমপুর থানা জাপার সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে শতাধিক জাতীয় পাটি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী শওকত হোসেন সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে এবং মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়া এবং দলের হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে তারা জাপা ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। শওকত হোসেন সরকার বলেন, দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি। তারেক রহমানের নেতৃত্ব, তার ৩১ দফা বাস্তবায়ন এবং দেশ গঠনের কাজে নিজ থেকে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করায় গাজীপুর মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে এবং গাজীপুর-১ আসনের ধানের শীষের প্রার্থীর বিজয় আরও সহজ হবে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (3244,11593,5555) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *