গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অন্তর্গত “পাচঁগাছী শান্তিরাম মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে হয়রানি ও হেয়প্রতিপন্নের উদ্দেশ্যে নানা অপপ্রচার করায় তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। যে কোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন ভুক্তভোগীসহ তার পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। জরাজীর্ণ দালান-ঘর, শ্রেণীকক্ষ, ও ২/৩ টি ছোট মেহগনি গাছ যা জ্বালানী কাঠখড়ি হিসাবে বিক্রি বা অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ চাওয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি নতুন ভবন নির্মাণের স্বার্থে কমিটি না থাকায় ৩ জন সহকারী শিক্ষকের সমন্বয়ে কমিটি করে দেন। উক্ত কমিটি, স্থানীয় গান্যমান্য ব্যক্তি ও সকল শিক্ষক /কর্মচারীদের মতামতের ভিত্তিতে চারা/কাঠখড়ির গাছসহ পুরাতন ইট ও টিন বিক্রি করে প্রধান শিক্ষকের ভাউচার মুলে পাওনা টাকা পরিশোধ করেন। এতে এলাকার একটি স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিল করতে না পেরে অত্যান্ত পরিশ্রমী, দক্ষ ও স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, প্রিন্ট মিডিয়াসহ নানা মহলে মিথ্যাচার ও হয়রানি করে আসছেন।
Related News
ভ্রাম্যমাণ আদালত শেষে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলা
- Nabochatona Desk
- April 14, 2025
- 0
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে অবৈধভাবে মাটিসহ আটককৃত ২টি ড্রাম ট্রাক নিয়ে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় […]
গোবিন্দগঞ্জে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
- Nabochatona Desk
- December 8, 2025
- 0
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডা. আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় গোবিন্দগঞ্জ […]
সুন্দরগঞ্জে দুর্গোৎসবে ২৭০ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ
- Nabochatona Desk
- October 2, 2025
- 0
মো. সুমন মিয়া (গাইবান্ধা) সুন্দরগঞ্জ হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গোৎসব। এই উৎসবে দরিদ্ররাও যাতে তাদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন সে জন্য উপহার হিসেবে […]
