গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অন্তর্গত “পাচঁগাছী শান্তিরাম মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে হয়রানি ও হেয়প্রতিপন্নের উদ্দেশ্যে নানা অপপ্রচার করায় তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। যে কোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন ভুক্তভোগীসহ তার পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। জরাজীর্ণ দালান-ঘর, শ্রেণীকক্ষ, ও ২/৩ টি ছোট মেহগনি গাছ যা জ্বালানী কাঠখড়ি হিসাবে বিক্রি বা অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ চাওয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি নতুন ভবন নির্মাণের স্বার্থে কমিটি না থাকায় ৩ জন সহকারী শিক্ষকের সমন্বয়ে কমিটি করে দেন। উক্ত কমিটি, স্থানীয় গান্যমান্য ব্যক্তি ও সকল শিক্ষক /কর্মচারীদের মতামতের ভিত্তিতে চারা/কাঠখড়ির গাছসহ পুরাতন ইট ও টিন বিক্রি করে প্রধান শিক্ষকের ভাউচার মুলে পাওনা টাকা পরিশোধ করেন। এতে এলাকার একটি স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিল করতে না পেরে অত্যান্ত পরিশ্রমী, দক্ষ ও স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, প্রিন্ট মিডিয়াসহ নানা মহলে মিথ্যাচার ও হয়রানি করে আসছেন।
Related News
গাইবান্ধায় বিএনপির অফিস ভাংচুরের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
- Nabochatona Desk
- February 24, 2025
- 0
গাইবান্ধা প্রতিনিধি। গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা,অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে মাসুদ রানাকে রেলগেট […]
পলাশবাড়ীতে খাস জমি দখল করে ঘর বাড়ী নির্মানের অভিযোগ
- Nabochatona Desk
- March 10, 2025
- 0
সিরাজুল ইসলাম শেখ, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পাশেই খাস জমি দখল করে ঘর বাড়ী নির্মানে অভিযোগ উঠেছে স্থানীয় আতোয়ার মন্ডলের বিরুদ্ধে, […]
গাইবান্ধায় অগ্রীম ইট ক্রয়ের টাকা দিয়ে বিপাকে ঠিকাদার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
- Nabochatona Desk
- July 9, 2025
- 0
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় অগ্রীম ইট ক্রয়ের টাকা নিয়ে ইট না দেওয়ায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠিকাদার। গতকাল মঙ্গলবার বিকালে গাইবান্ধা সদরের জেলগেট সংলগ্ন […]
