ePaper

কামারখালীতে  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি  মোঃ মনিরুজ্জামান মনির ।  রবিবার (৩১ মে) মাগরিব  নামাজ শেষে কামারখালী কেন্দ্রীয় জামে  মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।  ফরিদপুর জেলা বিএনপি  সাবেক সদস্য  মৃধা বদিউজ্জামান বাবলু এর সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন দিলু এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,  কেন্দ্রীয় যুবদলের  সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির । মিলাদ ও দোয়া পরিচালনা করেন, কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম  হাফেজ মাওলানা এহসান হোসাইন । এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  নেতা মোঃ শহীদুল ইসলাম বাবলু, ফরিদপুর জেলা শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক  মোঃ আশিকুর রহমান শান্ত, বোয়ালমারী উপজেলা বিএনপি নেতা  মৃধা মিরাজ হোসেন , মোঃ কামাল হোসেন, মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ মিরাজুল ইসলাম  মিল্টন , আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, মধুখালী উপজেলা  আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদ , মধুখালী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মুরাদ হাসান, আড়পাড়া বিএনপি নেতা  মোঃ দাউদ হোসেন, উপজেলা বিএনপি নেতা মোঃ দিদারুল ইসলাম , ঢাকা -তেজগাঁও  বিএনপি নেতা মোঃ আলামিন চোকদার সহ প্রায় দুইশতাধিক ধর্ম-প্রান মুসল্লি উপস্থিত ছিলেন  প্রমুখ। পরিশেষে বিএনপির প্রতিষ্ঠাতা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বারবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো এর রুহের মাগফিরাত কামনা করে শহীদ  জিয়াউর রহমানের শাহাদত বাষিকী পালন শেষ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *