ePaper

কুলিয়ায় ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 জামালপুর প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুলিয়া নকশীকাঁথা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে আলহাজ্ব আব্দুল করিম সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সাদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু। তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গঠন এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করে।”

খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কুলিয়া বায়তুন নুর জামে মসজিদের সভাপতি মোঃ হাবিবুর রহমান, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, বাংলাদেশ রেলওয়ের টিটিই মোঃ রফিকুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম লেবু, বিশিষ্ট ব্যবসায়ী বছির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সুমন মিয়া। ফুটবল খেলা পরিচালনা করেন আবু সায়েম বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বছির উদ্দিন, জহুরুল ইসলাম, নয়ন মিয়া, শাওন,সানিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক।

খেলায় অংশগ্রহণকারী বিবাহিত ও অবিবাহিত দুই দলের মধ্যে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে বিবাহিত দল ৩-২ গোলে জয়লাভ করে। পুরো খেলাজুড়ে দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

খেলা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *