ePaper

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫শাহাদাৎ বার্ষিকী পালন

ধামরাই প্রতিনিধি রবিউল করিম

ঢাকার ধামরাইয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক আর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জালাল উদ্দিনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১মে) ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।সোমভাগ ইউনিযন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তারুজ্জামান লিটনের সঞ্চালনায় এবং ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ এম এ জলিল, ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ লোকমান দেওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদীকা সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইবাদুল হক জাহিদ। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনদরদি গরিবের বন্ধু মোঃ আলাল হোসেন সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইদুর দেওয়ান সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *