ePaper

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে মেলান্দহ পৌরসভা-প্রকৌশলী মোয়াক্ষির হোসেনের তত্ত্বাবধানে দৃশ্যমান অগ্রগতিতে প্রশংসায় পৌরবাসী

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

 জামালপুর জেলার মেলান্দহ পৌরসভা এখন উন্নয়ন ও নাগরিক সেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। পৌরসভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে পৌর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো মেরামত ও নতুন রাস্তা নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ কমে আসায় স্বস্তি ফিরেছে পৌরবাসীর মাঝে। পাশাপাশি পানি নিষ্কাশনের সমস্যা সমাধানে নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও পুরাতন ড্রেন সংস্কারের কাজও চলমান রয়েছে। এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজ ও দ্রুত প্রদানের লক্ষ্যে পৌরসভা কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়া সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত দিকনির্দেশনা প্রদান করছেন প্রকৌশলী মোয়াক্ষির হোসেন।

মশার উপদ্রব কমাতে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিচ্ছন্নতা এবং জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মতে, উন্নয়নমূলক কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের কারণে পৌর এলাকার সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। নাগরিক সুবিধা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করছেন। সচেতন মহলের দাবি, এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকলে মেলান্দহ পৌরসভা ভবিষ্যতে আরও আধুনিক ও জনবান্ধব পৌর এলাকায় রূপান্তরিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *