ePaper

জামালপুর জেলা দোকান মালিক সমিতির কমিটি ঘোষণা  — সভাপতি মিজানুর রহমান চৌধুরী /সম্পাদক নজরুল ইসলাম আকন্দ

মোঃ রুহুল আমিন রাজু  ষ্টাফ রিপোর্টার জামালপুর

বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা  করা হয়েছে। জামালপুর জেলার ব্যবসায়ীদের সংগঠন দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার ২০২৬-২০২৮ সালের ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষণা করা হয়েছে। গত ১৫ মার্চ বাংলাদেশ দোকান মালিক সমিতি ঢাকার মগবাজারস্থ নিজস্ব কেন্দ্রীয় কার্যালয়ে এক আনন্দ ঘর পরিবেশের মধ্যে দিয়ে সমিতির কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূইয়া এবং ভাইস প্রেসিডেন্ট বৃন্দদের এক যৌথ বিবৃতিতে ও এক স্বাক্ষরিত পত্রে জামালপুর জেলার দোকান মালিক সমিতির নতুন কমিটির সভাপতি নির্বাচিত হলেন, জনাব আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি হলেন, আলহাজ্ব মতিউর রহমান, সাধারণ সম্পাদক হলেন, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক  হলেন, জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হলেন, রফিকুল ইসলাম, ও হাসান আল- মাহিন কে কোষাদক্ষ উল্লেখ করে মোট ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় প্রেসিডেন্ট জনাব হেলাল উদ্দিন তিনি বলেন,জামালপুর জেলার দোকান মালিক সমিতি একটি ঔক্যবদ্ধ সংগঠন। আমি আশাবাদী অল্প দিনের মধ্যেই এক অনাড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান করে সমিতির কাজকে আরো গতিশীল করার অভিবাদন জানায় এবং সকলের দীর্ঘ আয়ুু ও সুস্বাস্থ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *