মো. আব্দুস সাত্তার, দিনাজপুর ইসলামী ব্যাংক লুটেরা ও মাফিয়াদের হাত থেকে রক্ষার চার দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের লিলির মোড়ে এলাকায় ইসলামী ব্যাংকের সামনে গতকাল সোমবার সকাল ১০টায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশি পরিষদ এর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংককে লুটেরা ও মাফিয়াদের হাত থেকে রক্ষা করা সহ চার দফা দাবি উত্থাপন করেন। প্রথমত, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম দ্বারা অবৈধভাব নিয়োগকৃত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাতিল করার দাবি জানানো হয়। দ্বিতীয়ত, দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রস্তাব করা হয়। তৃতীয়ত, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনার কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। চতুর্থত, এস আলমের অর্থ-সম্পদ দ্বারা দায়-দেনা সমন্বয়ের জন্য সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া যারা ব্যাংকের সুনাম ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। মানববন্ধনে ববক্তব্য রাখেন গ্রাহক ফোরামের মো. সিরাজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রিপন, মো. আবুল খায়ের, মো. লুৎফুর রহমান এবং মো. রফিকুল ইসলাম। তারা অবিলম্বে চার দফা দাবি মেনে নেওয়ার জন্য এবং মাফিয়া ও লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষার দাবি জানান। এরপর সকাল ১১টায় বৈষম্যবিরোধী চাকরী প্রত্যাশি পরিষদ দিনাজপুরের পক্ষ থেকে একই স্থানে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আরাফাত হোসেন, মো. কামরুজ্জামান, মো. শাহজালাল। তারা একই দাবিতে বক্তব্য রাখেন এবং ইসলামী ব্যাংকের সুরক্ষা নিশ্চিত করা সহ ভবিষ্যতে ব্যাংকিং সেক্টরকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য একটি সুদৃঢ় নীতিমালা প্রণয়নের দাবি জানান।
Related News
সিরাজগঞ্জ থেকেই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিরোধীদলীয় হুইপ
- Nabochatona Desk
- February 19, 2026
- 0
রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত যমুনা পারের জেলা সিরাজগঞ্জ। এই জেলা থেকে একই সঙ্গে তিনজন জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি […]
মৌলভীবাজারে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
- Nabochatona Desk
- May 28, 2025
- 0
মো. জাকির হোসেন, জেলা প্রতিনিধি মৌলভীবাজার, মৌলভীবাজার মডেল থানা পুলিশের অভিযানে শহরের যুগিডর এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে মৌলভীবাজার সদর […]
গোবিন্দগঞ্জে পুকুর দখলের চেষ্টা ও মাছ লুট
- Nabochatona Desk
- September 24, 2025
- 0
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া সরকার বাড়ী গ্রামে একটি পুকুর দখলের চেষ্টা ও প্রায় ৮ লক্ষ টাকার মাছ লুটতরাজের অভিযোগ উঠেছে। […]
