ফুলগাজী, ফেনী প্রতিনিধি
আলী আজম স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের বিদায় অনুষ্ঠানে দরবারপূর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দরবারপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন সোহেল। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আলিম বাবুসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় উৎসাহ জোগাবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়। এসময় শিক্ষা উপকরণ পেয়ে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
