সাহেদ চৌধুরী , ফেনী প্রতিনিধি : ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে ফেনী সদর থানার মধ্যম চাড়িপুর এলাকার বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম দিক থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়
এসআরবি-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এসব অস্ত্র সেখানে কারা এবং কী উদ্দেশ্যে রেখেছিল, তা জানা যায়নি।
ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার
