রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৪ নভেম্বর) একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
বিশেষ অতিথি মধ্যে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জিয়াউল হক, রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
বক্তারা নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে নবীনবরণ অনুষ্ঠিত
