নবচেতনা বিনোদন ডেস্ক : অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্র পর্দায় তুলে ধরেছেন তানজিম সাইয়ারা তটিনী। যার মধ্যে নন্দিত এই তারকার বেশির ভাগ নাটকে প্রাধান্য পেয়েছে ভালোবাসার গল্প, যা দর্শক ভীষণভাবে পছন্দ করেছেন। সে কারণে দর্শকের প্রত্যাশা পূরণে আরও একবার ভালোবাসার নতুন গল্পে ভিন্নরূপে হাজির হচ্ছেন এই অভিনেত্রী
‘মন দুনিয়া’ নামে তাঁর নতুন একক নাটকটি নির্মাণ করেছেন দর্শক প্রশংসিত নির্মাতা ইমরাউল রাফাত। কাহিনি লিখেছেন অভ্র মাহমুদ। ‘মন দুনিয়া’ নাটকে আরও একবার তটিনী জুটি বেঁধেছেন তারকা অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে। সর্বশেষ তারা ‘ছুঁয়ে দিলাম তোমায়’ একক নাটকে অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন।
তারও আগে দর্শক মনোযোগ কেড়েছেন ‘পরী’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বিষয়টা ভালোবাসার’, ‘জোড়া শালিক’, ‘শেষ ঘুম’, ‘ব্রিফকেস’, ‘টাকার নেশা’, ‘নীল নয়না’, ‘নয়নতারা’, ‘সে আমার আপনজন’, ‘মায়াবতী’, ‘যেখানে প্রেম নেই’, ‘মন বোঝে না’, ‘লাব সাব’, ‘সেদিন ছিল শুক্রবার’, ‘মন দিওয়ানা’, ‘ব্রেকিং নিউজ’, ‘হৃদয়ের কথা’, ‘চলো হারিয়ে যাই’, ‘বেশি বলে বুলবুলি’, ‘পিও বক্স ১৪৪’, ‘জখম’, ‘নট এ লাভ স্টোরি’সহ আরও কিছু নাটকে অভিনয় করে।
যে কারণে তৌসিফ-তটিনী জুটির ‘মন দুনিয়া’ নাটকটিও দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন এর শিল্পী ও কলকুশলীরা। শিগগিরই নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠানের ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানলে দর্শকের জন্য উন্মুক্ত করা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত।
‘মন দুনিয়া’ নাটকে নিয়ে তটিনী জানান, রোমান্টিক গল্পের নাটকের প্রতি দর্শকের অন্য রকম এক ভালো লাগা আছে। তাই দর্শক প্রত্যাশার পূরণে নানা রকম চরিত্রের মধ্য দিয়ে ভালোবাসার নতুন সব গল্পে অভিনয় করে যাচ্ছেন।
‘মন দুনিয়া’ তেমনই এক ভালোসার গল্প, যার কাহিনিতে অনেক বাঁকবদল চোখে পড়বে। গল্প চরিত্র নির্মাণ সব মিলিয়ে নাটকটি অনেকে ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন তটিনী।
নবচেতনা/এআর
