মিরপুরে হরিতলা শিব মন্দির পরিদর্শনে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন: ১০০ নারীর মাঝে শাড়ি বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: আল আমিন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হরিতলা সার্বজনীন শিব মন্দির পরিদর্শন করেছেন কুষ্টিয়া (২, ৩ ও ৪) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন। পরিদর্শনকালে তিনি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ১০০ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে পরিধেয় বস্ত্র (শাড়ি) বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস নিশ্চিত করাই আমাদের সরকারের লক্ষ্য। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে বিশ্বাস করে সরকার সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সার্বিক খবরাখবর নেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

শিব মন্দির পরিদর্শন ও বস্ত্র বিতরণকালে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ ধর্মপ্রাণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মন্দিরের স্থানীয় নেতৃবৃন্দ তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।