ফেনীর দাগনভূঞায় ডিএনসি-এর অভিযান: ইয়াবা ও বিদেশী মদসহ একজন গ্রেফতার

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশী মদসহ মোহাম্মদ ইউচুফ কানন (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ফেনী জেলা কার্যালয়। ১২ অক্টোবর ২০২৬ খ্রি. সন্ধ্যা ৬:০০ ঘটিকায় দাগনভূঞা থানাধীন উদরাজপুর ০৮ নং ওয়ার্ডের ‘জমান টাওয়ার’ নামক একটি দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত আলামত:

ডিএনসি ফেনী-এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি বিশেষ রেইডিং টিম জমান টাওয়ারের পাঁচ কক্ষ বিশিষ্ট ওই বসত ঘরে অভিযান চালায়। তল্লাশিকালে কক্ষ থেকে ২০ পিস ইয়াবা এবং ৪.৫ লিটার (৭৫০ মিলি পরিমাণের ৬ বোতল) বিলাতী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

গ্রেফতারকৃত মোহাম্মদ ইউচুফ কানন (৩৩) দাগনভূঞা পৌরসভার ০৩ নং ওয়ার্ডের বেতুয়া (আব্দুল লতিফ হাজী বাড়ী) এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। বর্তমানে তিনি উদরাজপুর এলাকার জমান টাওয়ারের ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।

এই ঘটনায় ডিএনসি-এর উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে ডিএনসি-এর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।