তারাকান্দায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চংনাপাড়া সবুজ দল ক্রীড়া চক্রের উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ উদ্বোধন করা হয়েছে।খেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।উদ্বোধন কালে মোতাহার হোসেন তালুকদার বলেন, খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে সুস্থ সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চংনাপাড়া সবুজ দল ক্রীড়া চক্রের সভাপতি মো. ছায়েদুল ইসলাম ফকির। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সংগঠনের প্রধান উপদেষ্টা ও তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম (ইসমাইল) বলেন, খেলাধুলার আয়োজন সামাজিক সম্প্রীতি ও ঐক্য জোরদারে ভূমিকা রাখে। এ সময় তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান আকন্দ,আসাদুল হক হক,আসাদ মন্ডল,তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন রকিসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।