মো.আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেলান নদীর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। ভ্রাম্যমাণ আদালতে জানা গেছে, ওই এলাকায় বালু মহল না থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার চৌধুরীপাড়া ডাঙ্গাপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়।
আরও সংবাদ
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন এবং নারীর বিপন্নতা কর্মশালা অনুষ্ঠিত
- Daily Nabochatona
- মার্চ 10, 2025
- 0
শেখ হাসান গফুর, সাতক্ষীরা : সাতক্ষীরায় বেইজিং+ ৩০ জলবায়ু পরিবর্তন এবং নারীর বিপন্নতা বিশ্লেষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১২টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে বাংলাদেশ […]

মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন
- Daily Nabochatona
- নভেম্বর 10, 2026
- 0
আবু রায়হান নিরব মেহেরপুর : উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় অনলাইননিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া এনপিবি নিউজের ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে মেহেরপুরে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় […]

চট্টগ্রাম বন্দর বেসরকারি করণের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট
- Daily Nabochatona
- মে 27, 2025
- 0
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের এনসিটি বেসরকারিকরণের বিরুদ্ধে জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকনের নেতৃত্বে আগামীকাল বুধবার সকাল দশটা থেকে বারোটা […]

