ePaper

গোলাম মোর্শেদ চন্দনের কবিতা

বিপ্রতীপ স্নান

১.
আমরা কি ভুলের বাহিরে কেউ?
এসো, কদম ফুলের মতো ছুঁয়ে দেই
প্রগাঢ় প্রেম, অনুভবের রহস্যময় ঢেউ!
২.
জলের ভেতরে ছায়া, ছায়ার ভেতরে কে?
নিজের ভেতরে মায়া, মুক্ত করেছে যে
সে-ই আমার পরমসত্ত্বা, নিজেতে-ই মজেছে!
৩.
যখন, অন্ধকারে আলোর ছাতিম আঁকি
বিমূর্ত হই সেই চেতনার অলীক প্রেমে
হই একাকার পরমাত্মায় বন্ধ চোখে থাকি!
৪.
অধেক সত্য বুকে নিয়ে যারা বাঁচে
তারা কি জানে আসল সত্যি কি?
চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠেই পূর্ণ হয়েছি!
৫.
সব দেখি ভুল দিচ্ছে মাশুল
ভুলের চাতালে ফুল
খুব নিভৃতে ফুটছে একাকী, হারিয়ে দেহমূল!