ePaper

নৌপরিবহন খাতে আয়/রাজস্ব বৃদ্ধি, সেবার মান উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নদী বন্দর ও নৌপথ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে নৌ প্রতিমন্ত্রী ও সচিবের একগুচ্ছ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান।

উত্তম দাম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান, এমপি এবং সম্মানিত সচিব জনাব জাকারিয়া গতকাল ১২.০৭.২০২৬ তারিখে কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। কর্তৃপক্ষের আয়/রাজস্ব বৃদ্ধি তথা সেবার মান বৃদ্ধি সংক্রান্ত অনুষ্ঠানটির পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সরকারের অতিরিক্ত সচিব এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মুহিদুল ইসলাম।
উক্ত সভায় যে সকল সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয় তা হল:

১. কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষণ ড্রেজিংকে ব্যয় সাশ্রয়ী পূর্বক অধিকতর প্রয়োজনীয় স্থানে খননের ব্যবস্থা করা।
২. নৌসওপ বিভাগের কঞ্জারভেন্সী ও পাইলটেজ খাতে রাজস্ব আয়ে অধিকতর দৃষ্টিপাত।
৩. নৌনিট্রার বিভিন্ন নৌপথে সময়সূচী প্রদানে অধিকতর শর্ত আরোপ হ্রাস করে খাত ভিত্তিক রাজস্ব আদায়ে মনোনিবেশ।
৪. বন্দর বিভাগের আয় বৃদ্ধিতে বিশেষত ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করা এবং ঘাট/পয়েন্ট সংক্রান্ত দেওয়ানী মোকদ্দমাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা।
৫. নদী বন্দর এলাকায় মালামাল ওঠানামার ক্ষেত্রে সয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারের নির্দেশনা।
৬. ঢাকার বৃত্তাকার নৌপথে চলাচলে বিভিন্ন ঘাট পয়েন্টের সংস্পর্শে নৌযান চলাচলে সহায়ক ভূমিকা পালন করা।
৭. কর্তৃপক্ষের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় যে কোন একটি ঘাট/পয়েন্টকে আধুনিকায়ন করা।
৮. অননুমোদিত ডক ইয়ার্ডকে লাইসেন্সের আওতায় আনা।
৯. সংশ্লিষ্ট আবেদনকারী কর্তৃক কর্তৃপক্ষের লীজ/লাইসেন্স প্রদানকৃত জায়গায় কর্তৃপক্ষের পক্ষে দৃশ্যমান স্থানে প্লট নম্বর, মৌজা ও অবস্থান ভিত্তিক সাইনবোর্ড স্থাপন করা।
১০. দেশের বিভিন্ন নৌপথে অপেক্ষাকৃত ছোট কিন্তু দ্রুতগামী নৌযান চলাচলের ব্যবস্থা করা।
১১. দ্রুত নদীর বর্জ্য পরিষ্কারের জন্য আধুনিক বর্জ্য পরিস্কার করার মেশিন সংগ্রহ করা।উক্ত সভায় কর্তৃপক্ষের সদস্য (অর্থ) (গ্রেড-২), ক্যাপ্টেন অবঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য (পরিঃ ও পরিঃ) ও যুগ্মসচিব মোঃ সাজেদুর রহমান; সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদারসহ সকল বিভাগীয় প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *