আর্তমানবতায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’ মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর পল্টন এলাকায় শীতার্ত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল বিতরণ) করেছে। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থা ঢাকার সভাপতি ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর সুলতান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, মুতাসিম বিল্লাহ সোহেলসহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।” ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন থেকে আর্তমানবতায় নিয়োজিত থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে নানামূখী সামাজিক কার্যাক্রম পরিচালনা করে আসছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি, উপস্থিত তরুণ প্রজন্মকে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের কার্যক্রম সমাজের সর্বত্র ছড়িতে দিতে আহ্বান জানান।
আরও সংবাদ
মার্কিন চাপে নতি স্বীকার নয়, ঐক্যবদ্ধ থাকার বার্তা ইরানের প্রেসিডেন্টের
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 6, 2026
- 0
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের মুখেও ইরানের সরকার ও জনগণ ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, জাতীয় ঐক্যই দেশের ভেতরে বিভেদ তৈরির যেকোনো […]
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 9, 2026
- 0
৭. মাদারগঞ্জে বিদ্যালয়ের ৫২ শতাংশ জমি, রেকর্ডে ৪৩—বাকি জমি কোথায় জামালপুর প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১৩ নম্বর পূর্ব কোড়াইচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে থাকা জমির […]
মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন সনোফিল্টার বিতরণ
- Daily Nabochatona
- আগস্ট 12, 2026
- 0
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ : মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন সনোফিল্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় মানব […]
