ePaper

বখাটেকে অটোচালকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের ৬বছরের এক শিশুকে যৌন নিপিড়িনের অভিযোগের মোঃ সোহেল (৩৫) নামের এক বখাটে অটোরিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং বিজবাগ ইউপির বালিয়াকান্দী নতুন বাজারে এ ঘটনা ঘটে । বখাটে মোঃ সোহেল পেশায় অটোরিকশা চালক ,সে ওই বালিয়াকান্দী গ্রামের ছিদ্দিক উল্লাহ নতুন বাড়ির ছিদ্দিক উল্লাহ ছেলে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম (৭)কে তার পিতা মিন্টু মিয়া  ১৫টি তালের ডাব দিয়ে অটোরিকশা চালক মোঃ সোহেল মিয়ার অটোযোগে বাড়িতে পাঠায়। ভিকটিমের বাড়ির দরজায় অটোরিকশাটি পৌছলে রিকশা থেকে কয়েকটি ডাব পড়ে যায়।  এসময় ডাব তুলে দেওয়া অজুহাতে অটোরিকশা চালক মোঃ সোহেল ভিকটিমের ঠোটে চুমু দিয়ে  যৌন উত্তেজনা সৃষ্ঠি করার চেষ্ঠা চালায়। বিষয়টি শিশুটি মা দেখে পেলায় বখাটে অটোচালক দ্রুত ঘটনাস্থ ত্যাগ করে।পরে  রাত সাড়ে ৮টার দিকে বখাটে মোঃ সোহেলকে স্থানীয় এলাকাবাসী বালিয়াকান্দী নতুন বাজারে আটক করে গণপিটুনি দেয়। এরপর জরুরী সেবা ৯৯৯ এ কল পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গণপিটুনির শিকার বখাটে অটোরিকশা চালক সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর পিতা মিন্টু মিয়া বাদি হয়ে সেনবাগ থানায় মামলা দায়ের করেন মামলা নং-১ তারিখ ১/৬/২৬ ইং।এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটেকে সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *