ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার ২নং মুন্সিরহাট ইউনিয়নের গতিয়া খাল থেকে সিলোনিয়া নদী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ টাকা।
রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নওশীন প্রত্যাশা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক মোয়াজ্জেম হোসেন।উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ মহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম।
বক্তারা বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
