কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক, দৈনিক আলোকিত সকাল-এর কক্সবাজার ব্যুরো চিফ ও দৈনিক গণসংযোগ-এর চকরিয়া প্রতিনিধি সাংবাদিক ইয়ার রহমান আনানের মুক্তি এবং প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক, দৈনিক নবচেতনার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আলম সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর রাত ৮টায় চকরিয়া জনতা শপিংস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, আবদুল মতিন চৌধুরী, সহসভাপতি ফরিদ আহমদ বাবুল, এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, যুগ্ম সম্পাদক এইচএম রুহুল কাদের, নির্বাহী সদস্য আব্দুল করিম বিটু, প্রচার সম্পাদক রাজু দাশ, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য সাঈদুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শফিউল করিম সবুজ, রিদুয়ানুল হক, আরফাত ছানি, তানবীরুল ইসলাম, হোসাইন মুহাম্মদ সবুজ ও জিল্লুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভায় বক্তারা সাংবাদিক ইয়ার রহমান আনানের মুক্তি এবং সাংবাদিক ফয়সাল আলম সাগরসহ দুজনকে মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিককে অন্যায়ভাবে হয়রানিমূলক মামলায় জড়ানো হলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।
বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে কোনো বিষয়ে বিরোধ বা সমস্যা সৃষ্টি হলে তা সমাধানের জন্য প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা যেতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের হয়রানি না করে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিও উঠে আসে।
