ePaper

ধামরাইয়ে শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির উদ্যোগে মাদক প্রতিরোধে গ্রামীণ ক্রীড়া ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন

রবিউল করিম, ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় সময় ক্লাবের খেলার মাঠে “মাদক প্রতিরোধ গ্রামীণ ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুল হক, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, এসডিআই এবং শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির প্রতিষ্ঠাতা, প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এম শামীম রহমান, তৈল ও খনিজ সম্পদ বিশেষজ্ঞ; উপস্থিত ছিলেন ধামরাই থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম । বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান; এবং সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়ুর রহমান আল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসমাইল হোসেন, সভাপতি, শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান যুবক সমিতি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মিসেস সোহেলিয়া নাজনীন হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের দিকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *