ডোমারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

হামিদুল্লাহ সরকার, স্টাফ রিপোর্টার : নীলফামারীর ডোমার উপজেলার কাজিরহাট বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাজিরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক (৮) নিহত হয়েছে। সে বোদাপাড়া এলাকার মনিরুজ্জামান নুরির ছেলে।?আজ রোববার (১৫-নভেম্বর) সকালে স্কুল চলাকালীন তৃষ্ণা মেটাতে ক্লাসের ফাঁকে রাস্তার পাশের একটি টিউবওয়েলে পানি পান করতে আসে শিশু ওমর ফারুক। পানি পান শেষে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।?দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোড়াগাড়ী মেডিকেলে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর মাত্র ২ থেকে ৪ মিনিটের মধ্যেই চিকিৎসকদের নিরাশ করে না ফেরার দেশে চলে যায় শিশুটি। ?একটি ফুটফুটে শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। এই অকাল মৃত্যুতে পুরো কাজিরহাট এলাকাসহ স্কুল প্রাঙ্গণেও গভীর শোকের আবহ বিরাজ করছে