ePaper

ফেনীতে একদিনে ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা মূল্যের গাঁজাসহ ভারতীয় মালামাল জব্দ

সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে একদিনে ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা মূল্যের গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় মালামাল জব্দ করেছে ৪ ব্যাটালিয়ন (বিজিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ১৩ মে গোপন সংবাদ এর ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ কেতরাংগা, তারাকুচা, দেবপুর ও চম্পকনগর বিওপি’র বিশেষ টহলদল জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রীপিস, বিস্কুট, চকলেট এবং চোরাচালানে ব্যবহৃত সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *