হাবিবুর রহমান,গাইবান্ধা
গাইবান্ধা জেলা প্রশাসন,সরকারি বিভিন্ন দপ্তর ছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে কর্মদিবসে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ৬ নভেম্বর (সোমবার) বিকেল ৩ টায় এক অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায় অফিসের কার্যক্রম চলমান রয়েছে। অথচ উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এ ব?্যপারে অফিসের কর্মচারিদের নিকট জানতে চাইলে তারা জানান, আমাদের কৃষি সম্প্রসারণ অফিসে কোন কর্ম দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। শুধু মাত্র বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ব?্যপারে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি উপপরিচালক,মো: আতিকুল ইসলাম জানান,বিশেষ দিন ছাড়াও কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক। গাইবান্ধা সদর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না কর্মদিবসে। এব?্যপারে জানতে চাইলে উক্ত অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রাকিবুল আলম মুঠোফোনে জানান, আমাদের অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় শুধু মাত্র বিশেষ দিবসগুলিতে। সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ লাইলাতুল হোসেন জানান,জাতীয় পতাকা আমাদের স্বাধীন সার্বভৌমত্বের প্রতিক। জাতির মর্যাদা এবং গর্বের পরিচয় বহন করে। দেশে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং জরিমানার নজির রয়েছে । যথাযথ নিয়মে জাতীয় পতাকা উত্তোলন না করা বা পতাকা না উত্তোলন করা রাষ্ট্রীয় আইন ও জাতীয় পতাকাবিধি (ঋষধম জঁষবং) এর সুস্পষ্ট লঙ্ঘন। এ ব?্যাপারে খতিয়ে দেখে গাইবান্ধা সদর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব?্যবস্হা নিতে জেলা সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল
