ePaper

কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে চান আলমগীর ছিদ্দিক

রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন এই নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর ছিদ্দিক। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, আলমগীর ছিদ্দিক দীর্ঘদিন ধরে কেশবপুরের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। সম্প্রতি কেশবপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তাকে নিয়মিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ ভোটারদের সাথে। এ বিষয়ে আলমগীর সিদ্দিকী সংবাদমাধ্যমকে বলেন, “পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কেশবপুরকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *