ফুলগাজীতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফুলগাজী,ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের চকবস্তা মৌজায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ মাটি কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. মাসুম (৩৫), পিতা ফজলুল করিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পরিবেশ সুরক্ষায় ফুলগাজী উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন