মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর
আগামী ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অংশ গ্রহণ করার জন্য জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমানের হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু। এ সময় মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জামালপুর প্রেসক্লাবের সভাপতি /সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সকল কার্যনির্বাহী কর্মকর্তা/ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।
