ePaper

উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের কর্মশালা কুয়াকাটায়

সৌমিত্র সুমন,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর আয়োজনে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষায় বিদ্যমান সরকারি আইন-নীতিমালা এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ দেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, খুলনা সদর উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমান, উত্তরণ-এর ফিসনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী এবং উত্তরণ-এর মিল অ্যান্ড ফিসনেট প্রকল্পের সেফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *