জয়পুরহাটে মৎস্যজীবীদের মানববন্ধন

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি

নিয়ম বহির্ভূতভাবে জলাশয় ইজারা দেওয়ার অভিযোগে  জয়পুরহাটের কালাইয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছে  প্রকৃত মৎস্যজীবীরা।  আজ মঙ্গলবার দুপুরে কালাই উপজেলা ভূমি অফিসের সামনে জয়পুরহাট বগুড়া মহাসড়কে মানববন্ধন করে ভুক্তভোগী মৎস্যজীবীর। 

তাদের অভিযোগ, জলমহাল নীতিমালা  অনুযায়ী  অন্য কোন পেশার মানুষ মৎস্যজীবী সমিতিতে অন্তর্ভুক্ত হতে পারবেন না। কিন্তু উপজেলা প্রশাসন কোন যাচাই-বাছাই না করে ও প্রভাবিত হয়ে  বিভিন্ন পেশার বিত্তবান মানুষদের নিয়ে তৈরি করা মৎস্যজীবী সমিতির নামে নিয়ম বহির্ভূতভাবে উপজেলার পশ্চিম কুজাইল দীঘি নামের প্রায় ৬০ দিঘার একটি বিশাল জলাশয় ইজারা দিয়েছেন।   অভিযোগে মৎস্যজীবীরা জানান, তারা অতি দরিদ্র ও সনাতন ধর্মের প্রকৃত মৎস্যজীবী। বংশ পরম্পরায় তারা একই উপজেলার মাদারীপুর গ্রামের জেলে সম্প্রদায়ের মানুষ, এ ছাড়া তাদের অন্য কোন পেশা বা আর্থিক সংগতি নেই ।   এরপরও  এসব জেনে শুনে ও বুঝেই  প্রশাসন প্রভাবিত হয়ে  বেআইনিভাবে প্রভাবশালী ও বিত্তবানদের নিয়ে তৈরি করা একটি মৎস্যজীবী সমিতিকে বিশালাকার ওই জলাশয় ইজারা দেয়।  এতে করে পরিবার পরিজন নিয়ে তাদের  মানবেতর জীবন যাপনের আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি অবগত হয়ে জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  আইনগত ভাবে ইছারা দেওয়ার বিষয়টি সঠিক হয়নি বলে জানান এ্যাডভোকেট নাফিউত জামান তালুকদার ডলার।

মন্তব্য করুন