ePaper

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-২

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামে দুইজন নিহত হয়। রোববার সকাল ও রাতের দিকে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৬৫৫০) পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের পেছনের চাকা দিয়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

এদিকে, শনিবার বিকেলে সদর উপজেলার ভুল্লিথানার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া সোনাহার গ্রামের মনোরঞ্জন বর্মন সাসলা পিয়ালা বাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (10905,23176,21263) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *