মোঃ রুহুল আমিন রাজু জামালপুর
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে মেলান্দহ উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক, জিন্নাতুল আরা। বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
