নরসিংদীতে রাতে স্ত্রীর দিনে স্বামীর লাশ উদ্ধার

মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদীর বালুসাইরে নিজ ঘর থেকে এক নারীর ও বাবুরহাটের একটি ভবনের কার্নিশ থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এর আগে শুক্রবার মাঝ রাতে স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার লাশ দুটি হলো, মাধবদীর বালুসাইর এলাকার মানসুরা বেগম (৩৮) ও তার স্বামী রাজু মিয়ার (৪২)। পুলিশ ও ¯’ানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে মানছুরা বেগম নামে এক গ”হবধূকে তার মাদকাসক্ত স্বামী রাজু মিয়া হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে রাতেই নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।এদিকে শনিবার দুপুরে বাবুরহাট এলাকায় একটি বহুতল ভবনের কার্নিশে আটকানো রশি গলায় পেঁচানো অব¯’ায় পলাতক স্বামী রাজু মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, মহিষাশুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বালুসাইর গ্রাম থেকে মানছুরা বেগমের লাশ উদ্ধার করা হয়ে। গতকাল রাতে খবর পেয়ে ঘটনা¯’লে যায় পুলিশ। এর আগে ওই নারীর নিজ বসত ঘরের দরজার তালা ভেঙে গলায় ওড়না পেঁচানো অব¯’ায় বিছানায় পড়া লাশ দেখতে পান তার স্বজনরা। ধারণা করা হ”েছ, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর থেকেই পলাতক স্বামী রাজু মিয়া। আজ দুপুরে পলাতক ওই স্বামীর লাশ উদ্ধার কওে মধাবদী শেখেরচর ফাঁড়ির পুলিশ।লাশ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে এবং বিস্তারিত তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে বলেও জানায় পুলিশ।

মন্তব্য করুন