ePaper

দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি, এলাকায় আতঙ্ক

আল আমিন কুষ্টিয়া প্রতিনিধি,

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় একদল অস্ত্রধারীর গুলিতে আনিসুর রহমান (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ২টার পর এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মির্জা মজিবুর রহমানের ছেলে আনিসুর রহমান দুপুর ২টার দিকে দারোগার মোড় এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত ব্যক্তি: আনিসুর রহমান পিতা: মির্জা মজিবুর রহমান গ্রাম: চরসাদিপুর, ফিলিপনগর ইউনিয়ন। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ এলাকায় এমন গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *