ePaper

গাইবান্ধায় জেলা পুলিশের গণভোট ও নির্বাচনী ব্রিফিং প্যারেড

হাবিবুর রহমান,গাইবান্ধা

গাইবান্ধায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ব্রিফিংপ্যারেড এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। এসময় পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব,কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার,

মোঃ ইলিয়াছ হোসন,জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *