গাইবান্ধায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করায় জেলা জাতীয় পার্টির সংবাদ সম্মেলন

হাবিবুর রহমান,গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটায় ৫০০ জন নয়, সর্বোচ্চ ১০ থেকে ১৫ জন জাতীয় পার্টির নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। আর এতে করে নির্বাচনে কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ সরোয়ার হোসেন শাহীন।  তিনি আরো বলেন, আতাউর রহমান সরকার আতার নেতৃত্বে ৫০০ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানের যে খবর মিডিয়াতে আসছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আতার নিজের ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদককেও বিএনপিতে নিজে যেতে পারেননি, তবে নেতৃত্বে ১০- ১৫ জন তার আত্মীয় ও অনুসারীরা জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেছেন। অথচ নিজেকে জাহির করার জন্য মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যগুলোতে এই সংবাদ করা হয়েছে।( ১১ফেব্রুয়ারী) বুধবার সকাল সাড়ে এগারোটায় গাইবান্ধা ফুলছড়ির কালির বাজারে জাতীয় পার্টির মহাসচিবের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাহীন আরো বলেন, আতা জাতীয় পার্টি থেকে বের হয়ে যাওয়ায় দলটি আরো চাঙ্গা হয়েছে, আতা বিরোধী একটি অংশে এখন সাংগঠনিক কাজে তৎপর হয়ে উঠছে। তাদেরকে আতা এতোদিন কুক্ষিগত করে রেখেছিলেন। তারা গতকালের পর থেকেই সক্রিয় হয়েছে।  সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির  সভাপতি শফিউল ইসলাম চান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, আবুল কালম আজাদ প্রমুখ।

মন্তব্য করুন