ePaper

মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবল বাদশা মোড়ল মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে মাগুরা–ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কনস্টেবল বাদশা মোড়ল দায়িত্ব পালন শেষে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাবুখালী পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত কনস্টেবল বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। দুর্ঘটনার পর তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *