ePaper

নোয়াখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম অধিবেশন অনুষ্ঠিত

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীতে প্রথমবারের মতো শুরু হয়েছে মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় জীবন আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। জেলার প্রায় ৫০টি হিফজ শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর অডিটোরিয়ামে প্রতিযোগিতার প্রথম অডিশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা মো. নূরুল্যাহ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ আদনান।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওমর আলী রাজ, সংসদ সদস্য পদপ্রার্থী শওকত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা আমীর মাওলানা মোশারফ হোসেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল হাসান বিন কাসেম, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী শেখ মোহাম্মদ মতিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিচারকদের সমন্বয়ে প্রথম অডিশনে অংশগ্রহণকারী ৩ শতাধিক প্রতিযোগী থেকে যাচাই-বাছাই শেষে ৬৫ জন প্রতিযোগী দ্বিতীয় অডিশনের জন্য নির্বাচিত হন এবং তাদের ইয়েস কার্ড প্রদান করা হয়।আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বসুরহাট পৌর অডিটোরিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় অডিশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অডিশন থেকে ফাইনালের জন্য নির্বাচিত হয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি (বুধবার) বসুরহাট হাইস্কুল মাঠে ফাইনালে অংশ নেবেন সেরা নির্বাচিত ২০ জন হাফেজে কোরআন।প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা নগদ ও সর্বোচ্চ সম্মাননা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা নগদ পুরস্কার ও সম্মাননা। এছাড়াও সেরা নির্বাচিত বাকি ১৭ জন প্রতিযোগীকে সম্মাননা উপহার প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *