রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশায় ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চর গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার চর গোপিনাথপুর গ্রামের মো. রফিকুল মণ্ডল (৩০) এবং একই উপজেলার সাকদা গ্রামের মো. বাচ্চু প্রামাণিক (৩৫)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গোপিনাথপুর গ্রামে আলম মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
Related News
ফুলগাজীতে জামায়াতের উদ্যোগে অসহায় পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন ও শিশুদের খেলার সামগ্রী বিতরণ
- Nabochatona Desk
- January 12, 2026
- 0
ফুলগাজী, ফেনী প্রতিনিধি ফেনীর ফুলগাজীতে অসহায় ও দরিদ্র পরিবারের ঘর নির্মাণে ঢেউটিন এবং শিশু-কিশোরদের খেলাধুলার বিকাশে খেলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী সদর […]
ঝিনাইগাতীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ
- Nabochatona Desk
- March 3, 2025
- 0
শেরপুর প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে তার ভাসুরের বিরুদ্ধে। এ ঘটনার পর ভুক্তভোগী নারী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের […]
নরসিংদীর মনোহরদীতে কচুরিপনার কারাগার ভেঙ্গে মুক্ত ব্রহ্মপুত্র নদীর জলধারা
- Nabochatona Desk
- June 22, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি: নরসিংদী মনোহরদী উপজেলা ও গাজীপুর কাপাসিয়া উপজেলা মাঝদিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ কিলোমিটার ব্রহ্মপুত্র নদে কচুরিপনা ও বর্জ্যে দুই উপজেলা মানুষের […]
