রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশায় ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চর গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার চর গোপিনাথপুর গ্রামের মো. রফিকুল মণ্ডল (৩০) এবং একই উপজেলার সাকদা গ্রামের মো. বাচ্চু প্রামাণিক (৩৫)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গোপিনাথপুর গ্রামে আলম মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
আরও সংবাদ
সুন্দরবনের উপকূলে মাছ চাষে নীরব বিপ্লব — উৎপাদন ৫০ লাখ টন, তবে বাড়ছে অ্যান্টিবায়োটিক সংকট
- Daily Nabochatona
- নভেম্বর 26, 2025
- 0
এস. এম সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে মাছ চাষ গত কয়েক বছরে অভূতপূর্বভাবে […]
সংস্কার এবং জাতীয় নির্বাচন বিষয়ে মুক্ত মঞ্চের আলোচনা সভা
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 23, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক সোমবার পুরনো ঢাকার চকবাজার এলাকায় “মুক্তমঞ্চ” এক মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় মুক্তমঞ্চের সদস্য বৃন্দ যথাক্রমে- মো. আব্দুল হাই, মো. সিরাজ উদ্দিন, […]
বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- Daily Nabochatona
- মে 18, 2025
- 0
আরিফুর রহমান, মাদারীপুর মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লেগে পিকনিকের ট্রলার ডুবে গেছে। এতে সুমন সিপাহী (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। […]
