ePaper

প্রতারিত হয়ে ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

আবু বক্কর সিদ্দিক,ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষে প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী কৃষকরা। কৃষকরা অভিযোগ করে বলেন, মেসার্স ইয়াকুব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান তাদের ভুল মৌসুমে ভুল জাতের বীজ দিয়ে প্রতারণা করেছে। এর দায়ভার কোম্পানিকেই নিতে হবে। তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি অসাধু বীজ বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ক্ষতিপূরণ না পেলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। মানববন্ধনে মাদারগঞ্জ, দোগাছী, লাহিরী, গিলাবাড়ি, চিলারং, রোড পল্লী বিদ্যুৎ, সেন্টার হাটসহ ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা এ কর্মসূচিতে অংশ নেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11092,11183,13998) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *