সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যে চাল বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়েছে কার্ডধারী উপকারভোগীদের মাঝে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া বাজার কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম, সাংবাদিক সুমন মিয়া এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার জিয়াউর রহমান প্রমুখ। কেন্দ্রটির আওতায় মোট ৬৬৫ জন কার্ডধারী উপকারভোগী এ সুবিধা পাচ্ছেন। কর্মসূচির নিয়ম অনুযায়ী প্রতিটি কার্ডধারী প্রতি কেজি চাল ১৫ টাকা দরে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, ঝিনিয়া বাজার কেন্দ্রে এ কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স জেমি ট্রেডার্স।

মন্তব্য করুন