WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11355) ORDER BY meta_id ASC

মাদারীপুরে দুর্গম চরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট - Daily Nabochatona
ePaper

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11355

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11355) ORDER BY meta_id ASC

class="post-11355 post type-post status-publish format-standard hentry category-11 category-22">

মাদারীপুরে দুর্গম চরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

আরিফুর রহমান, মাদারীপুর

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় চারটি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের হোগল পাতিয়া গ্রামে ঘটেছে। এলাকাটি দুর্গম চরাঞ্চলে হওয়ায় চরের বাসিন্দারা রয়েছে চরম আতঙ্কে। নদী এবং কাচা রাস্তা পাড় হয়ে যেতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। এতে করে এই এলাকায় হয়ে উঠেছে সন্ত্রাসীদের অভয়াশ্রাম। এই কারনে চরাঞ্চলের চাঁদাবাজির ঘটনাও ঘটছে অহরহ। স্থানীয়দের দাবী এখানে পুলিশ যেতেও ভয় পায়। স্থানীয়দের দাবী এলাকা থেকে প্রতি রাতে কমপক্ষে ১০ লাখ টাকার অবৈধ বালু উত্তোলন করে আসছে ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম আবুল। বালু উত্তোলনের ফলে আড়িয়াল খাঁ নদে সম্প্রতি ভাঙ্গন সৃষ্টি হয়েছে। বালু উত্তোলনের প্রতিবাদ করেন চরের বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের মানুষ চাঁদা না দেয়ায় ঝাউদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে শামিম আকন, মিরাজ আকনসহ ৭০ থেকে ৮০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আতঙ্ক সৃষ্টি করার জন্য শুক্রবার রাতে দুর্গম চরের বাসিন্দা আক্তার বেপারী, গিয়াস বেপারী ও জলিল বেপারীর পরিবারের চারটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটনায়। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা। হাতবোমার বিস্ফোরণে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত আক্তার বেপারী বলেন, ওরা অতর্কিতে আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরের দরজা-জানালা ভেঙে সব কিছু লুট করে নিয়ে গেছে। বোমা নিক্ষেপ করেছে। আমাদের কাছে কোনো নিরাপত্তা নেই, প্রশাসনের কাছে আমরা বিচার চাই। চরের এক নারী জানিয়েছেন, দলবেঁধে ৭০-৮০ জনের একটি সন্ত্রাসী দল এসে প্রথমে পাশে বোমা বিস্ফোরন ঘটায়। এতে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর বাড়ির পুরুষ সদস্য পালিয়ে প্রানে বাঁচে। তারপর চালায় লুটপাত ও ভাঙচুর। এরা প্রতিদিন নদী থেকে লাখ লাখ টাকার অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করে। তবে নানা অভিযোগের বিষয় বক্তব্য নিতে অভিযুক্ত চেয়ারম্যানের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। ফোনও বন্ধ রয়েছে। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *