মো.শফিকুল ইসলাম মতি: নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়া থেকে রিয়াজুল ইসলাম হৃদয় নামের এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এ সুযোগে কাঠগড়ায় অবস্থানরত রহিমাবাদ বাজার ফার্মিসিতে চুরির মামলার একমাত্র সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। তিনি আরও বলেন, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় রহিমাবাদ বাজারে ফার্মিসিতে চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। মো.সাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে। আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি ফার্মিসি দোকনে চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন। আজ রিমান্ড শুনানীর জন্য দিন ধায্য থাকায় কারাগার থেকে আদালতে আনা হয়। এসময় আদালতে দায়িত্বে থাকা কনেস্টবুল জাহাঙ্গির ও মাহবুবের চোখ ফাকিদিয়ে আসামী পালিয়ে যায়। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে হাজতীয় আসামী পক্ষে কোন আইন জীবী নিযুক্ত না থাকালে বিচারক আসামীর ৫দিনের রিমান্ডের আবেদন না মুঞ্জুর করেন বলে জানান তিনি।
Related News
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলমুক্ত পরিত্যক্ত ইউপি ভবন নির্মিত হবে পৌর পাঠাগার
- Nabochatona Desk
- August 15, 2025
- 0
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন দখলমুক্ত করা হয়েছে। ভবনটিতে শিগগিরই পৌর পাঠাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার […]
রায়পুরায় ৬৩৬০ জনের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ
- Nabochatona Desk
- June 27, 2025
- 0
অজয় সাহা, (নরসিংদী) রায়পুরা ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রায়পুরা উপজেলায় বিনামূল্যে বীজ ও চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। […]
রায়পুরায় ওজন ও পরিমাপ মানদণ্ড ঠিক না থাকায় মোবাইল কোর্টে জরিমানা
- Nabochatona Desk
- March 6, 2025
- 0
অজয় সাহা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপ মানদন্ড ও পন্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক ঠিক না […]
