মো.শফিকুল ইসলাম মতি: নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়া থেকে রিয়াজুল ইসলাম হৃদয় নামের এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এ সুযোগে কাঠগড়ায় অবস্থানরত রহিমাবাদ বাজার ফার্মিসিতে চুরির মামলার একমাত্র সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। তিনি আরও বলেন, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় রহিমাবাদ বাজারে ফার্মিসিতে চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। মো.সাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে। আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি ফার্মিসি দোকনে চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন। আজ রিমান্ড শুনানীর জন্য দিন ধায্য থাকায় কারাগার থেকে আদালতে আনা হয়। এসময় আদালতে দায়িত্বে থাকা কনেস্টবুল জাহাঙ্গির ও মাহবুবের চোখ ফাকিদিয়ে আসামী পালিয়ে যায়। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে হাজতীয় আসামী পক্ষে কোন আইন জীবী নিযুক্ত না থাকালে বিচারক আসামীর ৫দিনের রিমান্ডের আবেদন না মুঞ্জুর করেন বলে জানান তিনি।
Related News
নরসিংদীতে মা ও শিশু কেন্দ্রে প্রসুতীর মায়ের নিকট থেকে ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি
- Nabochatona Desk
- March 17, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে মা ও শিশু কেন্দ্রের প্রসুতী মায়ের নিকট থেকে ঘুষ নেওয়া আর ঘুষের টাকা ফেরৎ দেওয়ার বিষয়েদৈনিক নবচেতনায় নিউজের পর জেলা […]
নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- Nabochatona Desk
- July 3, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নে ট্রেড লাইসেন্স নিতে আসা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের শাহিন মিয়া (৩৭) উপজেলার মির্জানগর গ্রামের […]
রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত, মাদকসেবিকে জেলে প্রেরণ
- Nabochatona Desk
- April 1, 2026
- 0
অজয় সাহা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে একজন মাদকসেবিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। […]
