মো.শফিকুল ইসলাম মতি: নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়া থেকে রিয়াজুল ইসলাম হৃদয় নামের এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এ সুযোগে কাঠগড়ায় অবস্থানরত রহিমাবাদ বাজার ফার্মিসিতে চুরির মামলার একমাত্র সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। তিনি আরও বলেন, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় রহিমাবাদ বাজারে ফার্মিসিতে চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। মো.সাইরুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানানো হয়েছে। আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি ফার্মিসি দোকনে চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেন। আজ রিমান্ড শুনানীর জন্য দিন ধায্য থাকায় কারাগার থেকে আদালতে আনা হয়। এসময় আদালতে দায়িত্বে থাকা কনেস্টবুল জাহাঙ্গির ও মাহবুবের চোখ ফাকিদিয়ে আসামী পালিয়ে যায়। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে হাজতীয় আসামী পক্ষে কোন আইন জীবী নিযুক্ত না থাকালে বিচারক আসামীর ৫দিনের রিমান্ডের আবেদন না মুঞ্জুর করেন বলে জানান তিনি।
Related News
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক
- Nabochatona Desk
- April 29, 2026
- 0
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে […]
নরসিংদীতে টাকার বিনিময়ে এনআইডির তথ্য পাচার ২ কর্মচারী আটক হলেও বহাল তরিয়তে অন্যরা
- Nabochatona Desk
- March 21, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদীর রায়পুরায় টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য পাচারের অভিযোগে নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের আটক […]
নরসিংদীতে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃদ্ধদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাষ্ট্র সচিবের মতবিনিময় সভা
- Nabochatona Desk
- April 27, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে জেলা পর্যায়ের কর্মকর্তাবৃদ্ধদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সিনিয়র স্বরাষ্ট্র সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন […]
