আরিফুর রহমান,মাদারীপুর: কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব। গতকাল শনিবার দুপুরে মাদারীপুর শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোন বাড়ি নেই, এই সততা আমাকে আকৃষ্ট করেছে। আমি সেই পথে হাটতে চাইবো, আমি আজ আপনাদের কাছে বলতে চাই ৪০ বছর রাজনীতি থেকে আমি এক টাকাও সুবিধা ভোগ করিনি। আগামী ৪০ বছরেও আমি রাজনীতি থেকে কোন সুবিধা নেবোনা। আমি মাদারীপুরের জন্য কাজ করে যাবো। আমি আমার শ্রম আমার অভিজ্ঞতা দিয়ে আমি জাতীয়তাবাদীদল ও মাদারীপুরের জন্য কাজ করে যাবো। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হাওলাদার,জেলা বিএনপি’র সদস্য আতাবার হাওলাদার,মজিবর হাওলাদার, হায়দার হাওলাদার,জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার,ভিপি সরোয়ার,জেলা মৎস্যজীবীদলের সভাপতি সায়েম বেপারী,রাজৈর উপজেলা পৌর বিএনপির আহবায়ক শেখ জাকিরসহ অনেকে।
আরও সংবাদ
গাড়ি পার্কিং করা নিয়ে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা
- Daily Nabochatona
- ফেব্রুয়ারি 15, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক মাদারীপুরে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে বাকবিতণ্ডায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি […]

রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে মাদারীপুর সৈয়দ আবুল হোসেন কলেজে মানববন্ধন
- Daily Nabochatona
- আগস্ট 8, 2025
- 0
আরিফুর রহমান, মাদারীপুর মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের সৈয়দ আবুল হোসেন কলেজে রাজনৈতিক প্রভাব ও কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল […]

আলেমদের হয়রানী ও মাদ্রাসার ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মাদারীপুরে সংবাদ সম্মেলন
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 10, 2025
- 0
আরিফুর রহমান,মাদারীপুর রাজবাড়ীতে নূরা পাগলার লাশ পোড়ানোকে কেন্দ্র করে স্থানীয় আলেমদের হয়রানী এবং হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদারীপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। […]

